কুমিল্লায় খালেদার বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

কুমিল্লা প্রতিনিধি
০৩ মে ২০১৬, ১৭:২৯আপডেট : ০৩ মে ২০১৬, ১৭:২৯

খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার আদালতে এক কোটি টাকার মানহানি মামলা হয়েছে। মামলাটি করেছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও মুরাদনগর উপজেলার ছাত্রলীগ শাখার সহ-সম্পাদক শরিফুল আলম চৌধুরী।
বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২ জুনের মধ্যে কুমিল্লা জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য মঙ্গলবার দুপুরে আদেশ দেন। কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৮নং আমলি আদালতের বিচারক ফাহাদ বিন আমীন চৌধুরী এ আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এসটি আহমেদ ফয়সাল।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দলের সমাবেশে খালেদা জিয়া তার ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের মামলার নথিতে উল্লেখ করা ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অ্যাকাউন্টে আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ ৩০০ মিলিয়ন ডলার জমা আছে। তার এ বক্তব্যে জয়ের ব্যাপক মানহানি হয়েছে।
এ কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একমাত্র আসামি করে কুমিল্লার আদালতে মানহানি মামলা করেছেন শরিফুল আলম।

/এসটি/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী