‘খালেদা-তারেকের মামলা শেষ করতে উঠেপড়ে লেগেছে সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১০

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত শেষ করতে উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, এ দুজনকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখাতেই সরকার এ কাজ করছে।

শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফখরুল এসব অভিযোগ করেন।

ফখরুল সরকারের উদ্দেশে বলেন, ‘খালেদা জিয়া এবং তারেক রহমানকে সাজা দিলে বিএনপি মেনে নেবে না। জনগণকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

তিনি বলেন, ‘বিএনপিকে সন্ত্রাসী ও জঙ্গিদের দল বানানোর মিথ্যাচার করতে গিয়ে জঙ্গি ইস্যুতে নিজেরা ফাঁদে আটকে পড়েছে আওয়ামী লীগ।  জঙ্গি এসে গেছে এখন তুমি (আওয়ামী লীগ) যাবে কোথায়? আওয়ামী লীগ জঙ্গিদের আশ্রয় দেয়। তাই জঙ্গি সন্দেহে গ্রেফতারকৃতদের বিচারের আওতায় না এনেই তাদের ভাষায় বন্দুকযুদ্ধের নামে হত্যা করছে।’

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে গভীর ষড়যন্ত্রের জাল বুনেছে। এরা দেশকে ইরাক, আফগানিস্থান, সিরিয়া বানাতে চায়। কিন্তু বিএনপি তা কখনও হতে দেবে না। বিএনপি লিবারেল রাজনৈতিক দল। তবে বিএনপি না থাকলে গণতন্ত্র থাকবে না কারণ বিএনপি গণতন্ত্রকে ধারণ করে।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী