বিএনপিকে কাউন্সিলের আমন্ত্রণ জানালো আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ১১:৪৯আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১২:০২

বিএনপিকে কাউন্সিলের আমন্ত্রণ জানালো আ.লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দলের ২০ তম জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে আমন্ত্রণপত্র পৌঁছে দেন আওয়ামী লীগের প্রতিনিধিরা।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে কাউন্সিলের আমন্ত্রণপত্র নিয়ে আসেন পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
এসময় বিএনপি নেতারা তাদেরকে স্বাগত জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কক্ষে নিয়ে যান।
আমন্ত্রণ জানানোর পর মৃণাল কান্তি দাস বলেন, ‘আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণপত্র দিতে এসেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্ড গ্রহণ করেছেন। আশা করছি, তারা সম্মেলনে যাবেন।’
এর আগে আ.লীগের প্রতিনিধি দলের আসার সংবাদ পেয়ে সকাল পৌনে ১১টা থেকে কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।
এসটিএস/ এপিএইচ/

আরও পড়ুন:
সৈয়দ আশরাফুল ইসলাম: বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের নেতৃত্বে আসার এখনই সময়

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম