খালেদার প্রস্তাব এড়িয়ে গেলে চলবে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ০০:৩৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ০০:৩৫

মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার প্রস্তাব এড়িয়ে গেলে চলবে না। বড় দল ও সরকারের প্রধান হিসেবে তার দায়িত্ব রয়েছে, পাশ কাটিয়ে গেলে চলবে না।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ফখরুল এসব কথা বলেন। এদিন বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এমন কথা বলেছেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘উনার (খালেদা জিয়া) প্রস্তাব উনি দিয়েছেন। রাষ্ট্রপতিকে বলুক, তিনিই ব্যবস্থা নেবেন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট দূর করার জন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন। এর জন্য সবার আগে দরকার একটি শক্তিশালী নির্বাচন কমিশন। সেই প্রস্তাবটিই তুলে ধরেছেন বিএনপির চেয়ারপারসন।’ তিনি আরও বলেন, ‘শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রস্তাব এড়িয়ে গেলে চলবে না। সমস্যার সমাধান করতে হবে।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেছেন, ঠিক বলেছেন। তবে রাষ্ট্রপতি যেমন দেখবেন, তেমনি বড় দল ও সরকারের প্রধান হিসাবে প্রধানমন্ত্রীও তা দেখবেন। এই প্রস্তাব পাশ কাটিয়ে গেলে চলবে না। প্রধানমন্ত্রীরও যথেষ্ট দায়িত্ব রয়েছে। কারণ, একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশের রাজনৈতিক সংকটের সমাধান করতে। আমরা আশা করি তাদের (ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার) শুভবুদ্ধির উদয় হবে এবং সমস্যা সমাধনের পথ বের করতে যথাযথ উদ্যোগ নেবেন।’

এর আগে বিকালে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘এখন আর মধ্য নেই, মধ্য পার হয়ে গেছে। আমরা তিন বছর পার করছি। মধ্যবর্তী যদি বলেও থাকেন, সেটা পরবর্তী নির্বাচনের বিষয়ে বলেছেন। স্বপ্ন দেখা ভালো।’

প্রাসঙ্গিক এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে বিএনপি কিছু বলেনি। কারণ, আমরা মনে করি গত নির্বাচন প্রশ্নবিদ্ধ। নির্বাচনের নৈতিকতা নিয়ে দেশে-বিদেশে প্রশ্নও রয়েছে। ফলে আগামী নির্বাচন যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, সে জন্যই খালেদা জিয়া প্রস্তাব দিয়েছেন। তাছাড়া বাংলাদেশের রাজনৈতিক সংকটের মূল বিষয় হচ্ছে নির্বাচন। তাই একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে এ রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব।’

 /এসটিএস/টিআর/
আরও পড়ুন: ইসি গঠনে সার্চ কমিটির পথেই হাঁটছে সরকার

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান