আরও ৮ দলকে সংলাপে ডেকেছেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৭, ১৬:৪৭আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৯:২১

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে আলোচনার জন্য বঙ্গভবনে আরও ৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। বঙ্গভবনের বাইরে থাকায় দলের নামগুলো জানাতে পারেননি জয়নাল আবেদীন।

এদিকে রাষ্ট্রপতির চিঠিপ্রাপ্তির কথা জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার দুপুরেই চিঠি পেয়েছি। আমাদের আগামী ১৬ জানুয়ারি ডাকা হয়েছে।’

ইতোমধ্যে ৪ দফায় সংলাপে অংশ নেওয়া ২৩টি দলের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। এবার আমন্ত্রণ পাওয়া আট দল হলো, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, গণফ্রন্ট, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান,, ‘আমন্ত্রিত দলগুলোর সঙ্গে ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি সংলাপ করবেন রাষ্ট্রপতি।’

উল্লেখ্য, গত বুধবার বাংলা ট্রিবিউন রাষ্ট্রপতির চিঠির অপেক্ষায় আরও অনেক দল, শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে যাচ্ছেন আ.লীগের যেসব নেতা

 এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান