ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৭, ১৬:৪০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৮:২৮

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসেছেন। শনিবার বিকাল ৪টা ২৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এখানেই তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর শনিবার দ্বিতীয়বারের মতো ধানমন্ডির কার্যালয়ে গেলেন শেখ হাসিনা।

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বিকাল চারটা ২৫ মিনিটে ধানমন্ডির কার্যালয়ে পৌঁছান। রবিবার সুইজারল্যান্ড সফরের আগে সেখানে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।’

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনও এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৪ সালের ৭ নভেম্বর শুক্রবার বিকালে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। এর আগে, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।

আরও পড়ুন: বিকালে ধানমণ্ডির কার্যালয়ে যাচ্ছেন শেখ হাসিনা

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী