গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২৬

খেলাফত মজলিস সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়ভাবে জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। মঙ্গলবার সন্ধ্যায় পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক এক বৈঠকে এ দাবি জানান।
মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘সাধারণ জনগণের কষ্টের কথা চিন্তা না করে সরকার স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করছে। বারবার জ্বালানি গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে জনবিচ্ছিন্ন সরকার জনগণের উপর অর্থনৈতিক শোষণ চালিয়ে যাচ্ছে।’
অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নায়েবে আমীর অধ্যাপক এম কে জামান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, শেখ গোলাম আসগর, মুহাম্মদ মুনতাসির আলী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সলসহ প্রমুখ।
/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের