খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশি: প্রতিবাদ সভার সিদ্ধান্ত

সালমান তারেক শাকিল
২১ মে ২০১৭, ২৩:৪৩আপডেট : ২২ মে ২০১৭, ০০:২৯

 

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক (ছবি:বাবুল তালুকদার) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে সারাদেশে প্রতিবাদ সভার সিদ্ধান্ত নিয়েছে দলটি। সরকার প্রতিবাদ সভায় বাধা দিলে বিক্ষোভ-সমাবেশ করারও সিদ্ধান্ত নেয় বিএনপি। রবিবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে অংশ নেওয়ার একজন সদস্য জানান, ‘এ সপ্তাহেই প্রতিবাদ সভা  করা হবে।’ বৈঠকের বিষয়ে আরেক সদস্য জানান, ‘স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।’ তিনি আরও জানান, ‘পুলিশি তল্লাশির প্রতিবাদে স্মারক লিপি দেওয়া হবে।

স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং এ ঘটনার প্রতিবাদের প্রতিবাদ সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  এ বিষয়ে আপনাদের ব্রিফ করবেন।’

এর আগে রবিবার রাত পৌনে দশটার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির  বৈঠক শুরু হয়, শেষ হয় এগারোটার দিকে। 

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহম্মদ, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বরচন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অসুস্থতার কারণে বৈঠকে আসতে পারেনি এমকে আনোয়ার। এছাড়া লন্ডনে থাকায় তারেক রহমান ও ভারতে চিকিৎসাধীন থাকায় সালাউদ্দিন আহমেদও উপস্থিত হতে পারেননি।

/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম