বেশিরভাগ মানুষই সরকারি ত্রাণ পাচ্ছে না: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১৯:০৪আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২২:০৭

এইচ এম এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমি লক্ষ্য করছি, গত ৩/৪ দিন ধরে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ বন্যার কারণে অর্ধাহারে-অনাহারে জীবনযাপন করছে। সরকার ত্রাণ তৎপরতার কথা বললেও বাস্তবে বেশিরভাগ মানুষই সরকারি ত্রাণ পাচ্ছে না বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।’ বুধবার (১৬ আগস্ট) বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করেন এরশাদ।

একইসঙ্গে, দুর্গত অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে সেখানে পর্যাপ্ত ত্রাণসামগ্রী পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। উত্তরাঞ্চলের বন্যাদুর্গত মানুষের সাহায্যে দলীয় নেতা-কর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, ‘স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে– বিশেষ করে উত্তরাঞ্চলে প্রায় অর্ধকোটি মানুষ এখন মানবেতর জীবন-যাপন করছে।’

বৃহস্পতিবার শেরপুর ও জামালপুর যাচ্ছেন এরশাদ:

জাতীয় পার্টির পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষকে ত্রাণ সহায়তা দিতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে শেরপুর ও জামালপুর সফর করবেন হুসেইন মুহম্মদ এরশাদ। এসময় তিনি এই দুই জেলার বন্যা দুর্গত মানুষের মধ্যে দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করবেন। এছাড়া, আগামী ১৯ আগস্ট দিনাজপুরে বন্যাদূর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন এরশাদ ও জাপার নেতারা।

/এসটিএস/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী