আরেকটি ১/১১ আসতে দেওয়া হবে না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ১৪:২৩আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৭:৩৬

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের, ছবি: ফোকাস বাংলা বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সুপ্রিম কোর্টের রায়ের পর উসকানিমূলক বক্তব্য দিয়ে আরও একটি ১/১১ আনতে চাইছে। কিন্তু এ স্বপ্ন বাস্তব করতে দেওয়া হবে না।’

বুধবার দুপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় ক্রীড়াপরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে তারা আরেকটি ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তারা হয়তো ভাবছে এই সরকারের রক্ষা নেই, ভেবেছে তাদের সুবর্ণ বিজয় সমাগত।ময়ূরসিংহাসন তাদের জন্য অপেক্ষা করছে কিন্তু  তাদের দিবা-স্বপ্নের ফাঁপা বেলুন অচিরেই চুপসে যাবে।'

পিলখানার হত্যাকাণ্ডের পরও তারা এমনটি ভেবেছিল। কিন্তু এমন অবাস্তব স্বপ্ন বাস্তবায়িত হয়নি, হবেও না বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগকে চরম মূল্য দিতে হবে মওদুদ আহমদের-এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘চরম মূল্য আপনাদের দিতে হবে। উসকানিমূলক কথা বলে,ঘোলা পানিতে মাছ শিকার করে আর ক্ষমতায় আসা যাবে না। যে সাপ নিয়ে খেলা শুরু করেছেন সেই সাপের ছোবল থেকে রেহাই পাবেন না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি রকিবুর রহমান। আর বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু,জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, আয়োজক সংগঠনের মহাসচিব মাহমুদ-উস সামাদ চৌধুরী।

 

 

/পিএইচসি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান