বিশৃঙ্খল বিএনপি ক্ষমতায় এলে দেশের কী হবে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৭, ১৪:২৬আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৪:৩১

ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির যে পরিমাণ নেতাকর্মী খালেদাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলো তার চেয়ে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনায় অনেক বেশি মানুষ উপস্থিত ছিল। কিন্তু আমাদের কারণে জনদুর্ভোগ হয়নি। আমাদের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে রাস্তার দু’ধারে অবস্থান নিয়েছিল। আর বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলভাবে রাস্তায় নেমে এসেছিল। এমন বিশৃঙ্খল একটি দল আগামীতে ক্ষমতায় এলে দেশের কী অবস্থা হবে?'

শুক্রবার রাজধানীর গুলশান ইয়ুথক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও দলের নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে বিচারের নামে অসম্মান করার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ১৫০ বারেরও বেশি সময় নেওয়ার পাশাপাশি ৮ মাস মামলার বিচারকে বিলম্বিত করেছেন। এখন তিনিই হেনস্তার অভিযোগ করছেন। আসলে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করে তিনিই আদালতকে হেনস্তা করছেন।'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে বের হয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে বিএনপি সমর্থিত আইনজীবীরা হাতাহাতি করে প্রমাণ করেছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না। তারা আইন মানেন না।'

আগামী নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে কাদের বলেন,'নির্বাচনি এলাকায় যাদের জনপ্রিয়তা আছে শুধু তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে। যারা ইতোমধ্যে জনপ্রিয়তা হারিয়েছেন তাদের সম্পর্কেও খোঁজ রাখা হচ্ছে।'

এসময় নতুন সদস্য সংগ্রহ অভিযানে নারী এবং নতুন ভোটারদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি একে এম রহমত উল্লাহ।

/পিএইচসি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী