বিএনপি নেতা এম কে আনোয়ার আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৭, ০৬:৫৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ০৯:৪৪

এম. কে. আনোয়ার বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এম কে আনোয়ার মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। সোমবার রাত সোয়া ১টার পর রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের নিজ বাসায় প্রবীণ এ রাজনীতিকের মৃত্যু হয়। এম কে আনোয়ারের ছেলে মাহবুব আনোয়ারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার জানান, সাবেক এ মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মঙ্গলবার সকাল ৯টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলিফ্যান্ট রোডে এমকে আনোয়ারের বাসায় গেছেন। 

তিনি জানান, কাঁটাবন মসজিদে মঙ্গলবার সকাল ১০টায় প্রথম নামাজে জানাজা, বেলা ১২টায় নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে দ্বিতীয় এবং দুপুর ১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার কুমিল্লার তিতাস এলাকায় বাদ জোহর চতুর্থ জানাজা হবে। এরপর হোমনায় বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।  

শামসুদ্দীন দিদার জানান, এম কে আনোয়ারের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার। তিনি ১৯৩৩ সালের ১ জানুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যুক্ত হন। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে তিনি পাঁচবার জাতীয় সংসদ সদস্য এবং দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিগত চারদলীয় জোট সরকারের এ প্রভাবশালী মন্ত্রী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

/এসটিএস/এমপি/এসটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম