রবিবার সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৭, ১১:৪৯আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১২:৩৭

বিএনপি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রবিবার (১২ নভেম্বর)  সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় থেকে অনুমতিপত্র সংগ্রহ করেছে।

দলটির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দীন চৌধুরী অ্যানি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন ডিএমপি কার্যালয়ে গেলে তাদের অনুমতিপত্র দেওয়া হয়।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি রবিবার এ সমাবেশ আয়োজন করছে। প্রতি বছর ৭ নভেম্বর তারা বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। এ বছর নানা কারণে সমাবেশ করতে বিলম্বিত হয়েছে।

সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা রয়েছে। শায়রুল কবির খান বলেন, ‘সব ঠিকঠাক থাকলে ম্যাডাম সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।’

বিএনপির সূত্রগুলো বলছে, সমাবেশ থেকে বিএনপির রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা হবে এবং আগামী নির্বাচন নিয়ে দলের সিদ্ধান্ত সম্পর্কে ইঙ্গিত মিলবে।

 

 

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান