ভিসিকে অবরুদ্ধের ঘটনা অনাকাঙ্ক্ষিত: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ১৬:০৪আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৬:০৭

হাছান মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করার ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে যারা ঘেরাও করেছে এবং তার কার্যালয়ের গেট যারা ভেঙেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। যারা ভিসিকে উদ্ধার করেছে তাদেরকে সবাই অপরাধী হিসেবে দেখছে।’
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগ ভিসিকে উদ্ধার করতে গেছে, তাদেরকে সবাই অপরাধী বলছে। কিন্তু যারা তিনটা গেট ভাঙলো তাদের কিছুই বলছে না।’
বিএনপিকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপিতে এখন নেতা কর্মী নাই। যে ক’জন আছে তাদের পেছনে গোয়েন্দা লাগিয়েছেন। কে কখন দল ছেড়ে যায়, তার ভরসা নেই। কোনও উপায় না পেয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রই তাদের একমাত্র ভরসা।’

আরও পড়ুন:

ঢাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ, ২৯ জানুয়ারি সারাদেশে ধর্মঘট

/এসও/ এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম