সিলেটে পৌঁছেছেন খালেদা জিয়া

সালমান তারেক শাকিল, সিলেট থেকে
০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২৬

সিলেটের মেন্দিবাগে পৌঁছেছে খালেদা জিয়ার গাড়িবহর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটে পৌঁছেছেন। সোমবার সকাল সোয়া নয়টায় রাজধানী ঢাকা থেকে সড়কপথে রওনা দিয়ে বিকাল ৪টায় সিলেট পৌঁছান তিনি।

সুরমা নদীতে স্থাপিত হুমায়ুন রশীদ সেতু দিয়ে সিলেটে প্রবেশ করেন খালেদা জিয়া। বিকাল সাড়ে ৩টায় দক্ষিণ সুরমা উপজেলায় পৌঁছালে বিএনপির অসংখ্য নেতা-কর্মী তাকে ফুলের শুভেচ্ছা জানান। প্ল্যাকার্ড, ফেস্টুন ইত্যাদি নিয়ে দলীয় নেত্রীকে  উষ্ণ অভ্যর্থনা জানান তারা। সিলেটে পৌঁছে সার্কিট হাউসে বিশ্রাম নেবেন তিনি। এরপর হযরত শাহজালাল (র.) এর মাজার জেয়ারতের উদ্দেশে রওনা দেবেন তিনি।

যদিও খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গিয়ে পথে পথে দলটির নেতা-কর্মীরা বাধার শিকার হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, খালেদা জিয়া সিলেটের উদ্দেশে রওনা দেওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা তাকে স্বাগত জানাতে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়েছে। কোথাও আইন-শৃঙ্খলবাহিনীর সদস্যরা, কোথাও সরকারি দলের নেতা-কর্মীরা তাদের বাধা দেয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান