রায়ের আগে কী বার্তা দেবেন খালেদা জিয়া

আদিত্য রিমন
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:০০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ফাইল ছবি আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর আগে আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে তিনি কী বলবেন তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। মামলার রায়, আগামী নির্বাচন ও দলীয় নেতাকর্মীদের করণীয় নিয়ে তিনি কথা বলতে পারেন। দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়া তার বক্তব্যে তিনটি বিষয়কে গুরুত্ব দিতে পারেন।  
দলটির নেতারা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, খালেদা জিয়া সংবাদ সম্মেলনে এই মামলায় নিজের অবস্থান তুলে ধরবেন। রায়ে যদি সরকার হস্তক্ষেপ না করে এবং আদালত যদি আইন অনুযায়ী রায় দেন তাহলে তিনি খালাস পাবেন। এ বিষয়টি তিনি তুলে ধরবেন।
দলটির একটি সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে ঐক্যের ভিত্তিতে সম্মিলিত বিরোধী দলের ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানাতে পারেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ম্যাডাম সংবাদ সম্মেলনে কথা বলবেন। তার মধ্যে ৮ তারিখে মামলার রায়, আগামী নির্বাচন এবং দেশের পরিস্থিতি প্রাধান্য পাবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেছেন, আওয়ামী লীগের বাইরে অন্য রাজনৈতিক দলগুলো নিয়ে আগামী নির্বাচন নিয়ে খালেদা জিয়া তার একটি পরিকল্পার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরতে পারেন। এছাড়া, রায়ের পরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বান থাকবে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে।
বিএনপি'র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়া সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে চলমান মামলায় নিজের অবস্থান তুলে ধরবেন জাতির সামনে। নির্বাচনের আগে তার নিজস্ব চিন্তাভাবনা কথা থাকতে পারে। এর বাইরে দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা তো থাকবে।’
তিনি আরও বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকার দলীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলা-মামলা গ্রেফতারের চলছে। তা নিয়েও খালেদা জিয়া সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন।
প্রসঙ্গত, আজ বিকাল ৫টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবেন।


 

/এএইচআর/এসটি/টিএন/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান