পুলিশের বাধায় বিএনপির প্রতিবাদ মিছিল পণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩০

মির্জা আব্বাসের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করে বিএনপি দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগর এলাকায় বিএনপির ৭০-৮০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল বের করেন। এ সময় পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। 
নেতাকর্মীরা জানায়, এ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে বিএনপির কয়েকজন কর্মীকে আটক করা হয়।

পুলিশের বাধায় বিএনপির প্রতিবাদ মিছিল পণ্ড

এদিকে ফকিরাপুল থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জিমি, ওলিউদ্দিন, জাহেদ ও রশিদসহ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।

পুলিশের বাধায় বিএনপির প্রতিবাদ মিছিল পণ্ড

এদিকে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম বাবুল, হারুনুর রশীদ, আ ক ম মোজাম্মেল হক, খান রবিউল ইসলাম রবি প্রমুখ।

/এএইচআর/এএইচ/এমওএফ
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম