‘খালেদা জিয়ার মুক্তি নির্বাচনি মাঠ সমতলের প্রথম শর্ত'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৮, ১৩:২৪আপডেট : ১০ মার্চ ২০১৮, ১৫:২৪

কারারুদ্ধ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিই নির্বাচনি মাঠ সমতল হওয়ার প্রথম শর্ত। তারপর নির্বাচন, সহায়ক সরকার, সংলাপসহ অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে রিজভী রিজভী বলেন, ‘সর্বপ্রথম দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি। এরপর সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্যেই কেবলমাত্র নির্বাচনী মাঠ সমতল হওয়ার প্রথম শর্ত পূরণ হবে।’

‘সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানে নতুন উদ্যোগ নেওয়া হবে না’ প্রধান নির্বাচন কমিশনারের এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার কি একতরফা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছেন? তাহলে নির্বাচন, নির্বাচন জিকিরের তো দরকার নেই। নির্বাচনী সিডিউল ঘোষণা করে পরের দিনেই ক্ষমতাসীন দলকে বিজয়ী ঘোষণা করলেই তো পারেন।’

আরও পড়ুন: ভোরে রিজভীর ঝটিকা মিছিল

জাতীয় নির্বাচনে সব দলকে সমান সুযোগ এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দায়িত্ব নির্বাচন কমিশনের বলে দাবি করে রিজভী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে মনে হয় তারা অবাধ-সুষ্ঠু নির্বাচন করতে আগ্রহী না। দায়িত্বের চেয়ে চাকরি রক্ষা বড় হলে তার দ্বারা কিছু করা সম্ভব নয়। প্রধান নির্বাচন কমিশনার শেখ হাসিনার দুর্বিনীত দুঃশাসনকে প্রলম্বিত করার জন্য ভোটারবিহীন একতরফা নির্বাচনের দিকে এগিয়ে গেলে দেশে চরম অরাজকতা সৃষ্টি হবে। আর এজন্য দায়ী থাকবেন প্রধান নির্বাচন কমিশনার।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারনের উপদেষ্টা আতাউর রহমান ডালি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

/এএইচআর/এমও/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে