খালেদা জিয়ার কী হয়েছে জানতে চান তার আইনজীবীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ১২:৪৩আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৯:৩৮

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া অসুস্থতার কথা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বুধবার (২৮ মার্চ) আদালতে হাজির করা হয়নি। এই অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। খালেদা জিয়ার কী হয়েছে, রাষ্ট্রপক্ষের তরফ থেকে তার কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

বুধবার (২৮ মার্চ) দুপুরে সাংবাদিকদের সানাউল্লাহ মিয়া বলেন, ‘আজ খালেদা জিয়াকে আদালতে নিয়ে আসা হয়নি। মামলার কাস্টডি অফিস থেকে জেনেছি খালেদা জিয়া কারাগারে অসুস্থ। আমরা খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত। তিনি কী রোগে ভুগছেন সে ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে কিছুই জানানো হয়নি। আমাদের আবেদনের প্রেক্ষিতে মামলার জামিন ৫ এপ্রিল পর্যন্ত  বাড়ানো হয়েছে। আগামী ৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।’

গত ১৩ মার্চ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৮ মার্চ কারাগার থেকে বিশেষ আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ ৫ নম্বর আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান।

/আরজে/এসএসএ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান