খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা জনসভা স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ১৭:২০আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৯:২১

দুর্নীতির মামলায় সাজা পেয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকালের পূর্ব ঘোষিত (২৯ মার্চ) জনসভা স্থগিত করেছে বিএনপি। বুধবার বিকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী এক সংবাদ সম্মেলনে একথা জানান।

খালেদা জিয়া (ফাইল ছবি) জনসভার কর্মসূচি স্থগিত করার বিষয়ে তিনি বলেন, ‘বিকাল ৫টা বাজলেও আমরা এখন পর্যন্ত সমাবেশের অনুমতি পাইনি। এটা করার জন্য তো প্রস্তুতির বিষয় আছে। তাই আগামীকালের সমাবেশ স্থগিত করা হয়েছে।’ এ সময় তিনি সরকারের এই আচরণকে স্বৈরাচারী বলেও আখ্যা দেন।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে সমাবেশের অনুমতি নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও আলতাফ হোসেন চৌধুরী।

অনুমতি না পাওয়ার অভিযোগ করে গত ২৪ মার্চ এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘দলের চেয়ারপারসনকে কারাদণ্ড দেওয়ার পর তিনবার সমাবেশ করতে চেয়েও অনুমতি পায়নি বিএনপি।’

/এএইচআর/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান