ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী, জনসভাস্থলের দিকে মানুষের ঢল

পাভেল হায়দার চৌধুরী, ঠাকুরগাঁও থেকে
২৯ মার্চ ২০১৮, ১৩:৪৭আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৫:২৫

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী, জনসভাস্থলের দিকে মানুষের ঢল একদিনের সফরে এখন ঠাকুরগাঁওয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা পৌনে ১২টার দিকে তিনি হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছান। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জেলা সফরের ধারাবাহিকতায় এই জেলায় এসেছেন তিনি।

ঠাকুরগাঁওয়ে পৌঁছার পর জেলা সার্কিট হাউজে যান প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় জেলা প্রশাসন ও জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

প্রায় ১৮ বছর পর জেলায় শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে ঠাকুগাঁওবাসীর মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী বিকাল ৩টায় জেলা স্কুল বড় মাঠের সমাবেশে বক্তব্য রাখবেন। সেখানে তিনি নৌকার পক্ষে ভোট চাইবেন। নিজের সরকারের উন্নয়নের কথা তুলে ধরবেন। এই জনসভায় পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম করার প্রস্তুতি নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। এ জন্য ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়েও জনসংযোগ, প্রচারণা ও মাইকিং চলছে। ‘শেখ হাসিনা আসবে বলে, ঠাকুরগাঁও চল দলে দলে’–এমন স্লোগানে শহরের বিভিন্ন বাজারে মাইকিং চলছে। শহরের মূল পয়েন্টগুলোতে ব্যানার আর দেয়ালজুড়ে পোস্টারে ছেয়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে দলে দলে লোকজনকে জনসভাস্থলের দিকে আসতে দেখা যাচ্ছে। এর আগে ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী, জনসভাস্থলের দিকে মানুষের ঢল

এদিকে জনসভাস্থল থেকে ৬৬টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি ৩৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন ও ৩৩টি উন্নয়ন কাজেরও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন।

আরও পড়ুন- ঠাকুরগাঁওয়ে ৩৩ প্রকল্পের উদ্বোধন ও ৩৩টি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

/পিএইচসি/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম