দুই সিটিতে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১১:৪৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৪:৩৮

মনোনয়ন ফরম বিতরণ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।

গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে হাসান উদ্দিন সরকারের পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বশীর উদ্দিন।

খুলনার মনিরুজ্জামান মনির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন খুলনা বিভাগীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোবায়েত হাসান রানা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ চৌধুরী এ্যানীসহ অনেকে।

গত মঙ্গলবার বিকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা। ৬ এপ্রিল মনোনয়ন ফরম জমা দিতে হবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। ফরম জমা দেওয়ার সময় আরও ২৫ হাজার টাকা দিতে হবে। আগামী ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় গুলশান কার্যালয়ে সাক্ষাৎ নেওয়া হবে ইচ্ছুক প্রার্থীদের। 

/এসটিএস/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম