চারদিক অস্বস্তিকর ও অন্ধকার: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ১৫:৩৭আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৬:৩২

শিশুদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের চারদিকে কেন জানি একটা অস্বস্তিকর ও অন্ধকার পরিবেশ। আমরা যদি গোটা বিশ্বের দিকে থাকাই, তাহলে দেখি—যুদ্ধ, বিগ্রহ, হত্যা, অন্যায় চলছে। দেশের খবরের কাগজের পাতা যখন উল্টাই তখন দেখি—এখানে আমাদের শিশুদের ওপর নির্যাতন চলছে। আমাদের মায়েরা নির্যাতনের শিকার হচ্ছেন। আমাদের ভাইয়েরা নির্যাতন-নিপীড়নের মুখে পড়ছেন। তখন সত্যিকার অর্থেই আমরা ব্যথিত ও বিপর্যস্ত হই। কখনও কখনও মনে হয়, আসলে কি চারদিকে অন্ধকার, আলো কি নেই? অবশ্যই আলো আছে। আর এই আলোর সন্ধানেই আমরা এবং শিশুরা যাবো।

বৃহস্পতিবার (২৬ জুলাই ) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সংগীত, নৃত্য,আবৃত্তি ও অভিনয়ে জাতীয় শিশু শিল্পীদের প্রতিযোগিতা ‘শাপলাকুড়ি’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেছে জিয়া শিশু একাডেমি নামে একটি সংগঠন।
মির্জা ফখরুল বলেন, ‘জিয়া শিশু একাডেমি আজকে আমাকে একটি ভিন্ন জগতে নিয়ে এসেছে। যদিও এই জগতটি আমার শৈশব, কৈশোর ও যৌবনের। আমি এই জগতেরই একজন মানুষ ছিলাম। আমার সামনে এখন বসে আছেন বিশিষ্ট চলচ্চিত্রকার ছটকু আহমেদ। সৌভাগ্য হয়েছিল আমার তার সঙ্গে নাট্যজগতে কাজ করার ঠাকুরগাঁওয়ে— যেখানে আমার জন্ম, সেখানে অনেক নাটকে একসঙ্গে কাজ করেছি। সেই জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। তাই আজ এখানে এসে মনে হয়েছে আমি সেই ভিন্ন জগত থেকে উপস্থিত হয়েছি। আজকে এখানে শিশুরা যে পারফরম্যান্স রেখেছে, তা দেখে আমি অভিভূত হয়েছি। জিয়া শিশু একাডেমি ‘শাপলাকুড়ি’ নিয়ে দীর্ঘকাল ধরে কাজ করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘উদীয়মান শিশুদের খুঁজে বের করে এনে সাংস্কৃতিক অঙ্গনে যাতে ভালো করতে পারে, সেই চেষ্টা তারা করছে।’ তিনি বলেন, ‘আমাদের দেশ বাংলাদেশ। আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে রক্ত দিয়েছেন। এ দেশটাকে আমাদের সুন্দর করে গড়ে তোলার কথা। কিন্তু কী হচ্ছে? তারপরও শিশুদের জন্য বাসযোগ্য করতে আমাদের দায়িত্ব তাদের তৈরি করে তোলা।’ শিশুদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তোমরা উড়ে যাও, পাখা বন্ধ করো না। একদিন না একদিন তোমরা তীরে পৌঁছাবেই। নিশ্চয়ই আমরা হাস্যোজ্জ্বল শিশুদের দেখতে পাবো। একটা ভালো বাংলাদেশ দেখতে পাবো।’
সংগঠনের পরিচালক এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—কণ্ঠশিল্পী খুরশীদ আলম, জিনাত ফারহানা, চলচ্চিত্রকার ছটকু আহমেদ, সোহানুর রহমান সোহান, অভিনেত্রী চাঁদনী, ইভান শাহরিয়ার শোভা প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম