জাতীয় পার্টির চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৮, ০০:৫৩আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ০১:৫৯

তাজুল ইসলাম চৌধুরী (ছবি: সংগৃহীত) জাতীয় সংসদে জাতীয় পার্টির চিফ হুইপ ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী মারা গেছেন। সোমবার (১৩ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

জালালী জানান, ১৩ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ১৪ আগস্ট বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এর পর ১৫ আগস্ট কুড়িগ্রামে তার শেষ জানাজার পর সেখানেই তাকে দফন করা হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। 

তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তাঁরা এক শোক বার্তায় বলেন, ‘তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। তাজুল ইসলাম চৌধুরীর অভাব দীর্ঘদিন অনুভব করবে দেশ। রাজনীতি ও মানবসেবায় তাঁর অবদান স্মারণীয় হয়ে থাকবে। দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি তাজুল ইসলাম চৌধুরীর ভালোবাসা গভীর কৃতজ্ঞতায় স্মারণ করেন তারা।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যু সংবাদে রাতেই ইউনাইটেড হাসপাতালে ছুটে যান পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিস হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা এমপি, বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, শওকত চৌধুরী এমপিসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী