সি‌লে‌টে সমা‌বে‌শের অনুম‌তি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৮, ২৩:৩০আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ২৩:৩৩

বৈঠকে ঐক্যফ্রন্টের নেতারা আগামী ২৩ অ‌ক্টোবর সি‌লে‌টে সমা‌বেশ করার অনুম‌তি পে‌য়ে‌ছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১১টার দি‌কে ফ্রন্টের পক্ষ থে‌কে এ তথ্য নি‌শ্চিত ক‌রেছেন বিএন‌পি চেয়ারপার‌সনের মি‌ডিয়া উইং সদস্য শায়রুল ক‌বির খান। তি‌নি জানান, ২৩ অ‌ক্টোবর সি‌লে‌টে সমা‌বেশ আ‌য়োজন কর‌তে জাতীয় ঐক্যফ্রন্ট‌কে অনুম‌তি দি‌য়ে‌ছে প্রশাসন। ‌

সি‌লে‌টের সমা‌বে‌শের মাধ্য‌মে জাতীয় ঐক্যফ্রন্ট রাজপ‌থে প্রথমবা‌রের ম‌তো যাত্রা শুরু কর‌বে।

ফ্রন্টের অন্যতম নেতা খন্দকার মোশাররফ হো‌সেন সাংবা‌দিক‌দের জা‌নি‌য়ে‌ছেন, ২৩ অ‌ক্টোবর সি‌লে‌টে হযরত শাহজালাল ও হযরত শাহপরান মাজার জিয়ারত কর‌বেন।

এর আ‌গে গত মঙ্গলবার ঐক্যফ্র‌ন্টের সভায় সি‌লেটে সমা‌বেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার রা‌তেও বিএনপি চেয়াপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠ‌কে আগামী ২৭ অ‌ক্টোবর চট্টগ্রা‌মে এবং ৩০ অ‌ক্টোবর রাজশাহী‌তে সমা‌বেশ করার ঘোষণা দেওয়া হ‌য়।

প্রসঙ্গত, গত ১৩ অ‌ক্টোবর বিএন‌পি, জাতীয় ঐক্য প্র‌ক্রিয়া, জেএস‌ডি ও নাগ‌রিক ঐক্যের সমন্ব‌য়ে আত্মপ্রকাশ ক‌রে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্ট গঠনের পর মঙ্গলবার আসম রবের বাসায় প্রথম বৈঠক অনুষ্ঠিতক হয়। বুধবার হয় দ্বিতীয় বৈঠক।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম