রাজনীতিতে মাশরাফিকে প্রথম সম্মান ‘সৌজন্য মনোনয়ন ফরম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৮, ২০:১৩আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:২১


গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দোয়া চাইতে যান ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা
ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার জনপ্রিয়তা ও দেশবাসীর কাছে গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। রাজনীতিতে পা ফেলেও তিনি পেয়েছেন কাঙ্ক্ষিত সম্মান। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা এ সম্মান তাকে দেখান তার মনোনয়ন ফরমের মূল্য গ্রহণ না করে।  
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং একজন সম্পাদকমণ্ডলীর সদস্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তারা জানান, বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে রবিবার সৌজন্য হিসেবে মনোনয়ন ফরম দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। ক্রিকেটে মাশরাফির অনন্য অবদানকে স্বীকার করে তার মতো দেশপ্রেমিককে সম্মান জানাতেই এ সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। মাশরাফি ফরম গ্রহণের সময় এর মূল্য পরিশোধের জন্য চেষ্টা করলেও তা গ্রহণ করা হয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে নড়ািইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা
তারা নিশ্চিত করেন, মাশরাফি নির্ধারিত মূল্যেই ফরম কিনতে চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতারা বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির অবদানের কারণে তার ফরমের মূল্য গ্রহণে অস্বীকৃতি জানান।
উল্লেখ্য, আওয়ামী লীগের দলীয় মনোনয়নের ফরম ধরা হয়েছে ৩০ হাজার টাকা।
গত রবিবার নড়াইল-২ আসনে প্রার্থিতার প্রক্রিয়া হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন মাশরাফি।
আওয়ামী লীগের ওই নেতারা বলেন, মাশরাফি বিন মুর্তজা ওরফে কৌশিক সারাদেশের মানুষের কাছে নিজেকে বিশুদ্ধ দেশপ্রমিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার খেলা ও অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে জয় করে নিয়েছেন এদেশের আপামর মানুষের হৃদয়। কখনও কখনও খেলাকে ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন মানবতার প্রতীক, বিশুদ্ধ দেশপ্রেমিকের প্রতিচ্ছবি। এ কারণে তার ব্যাপারে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রীর ভাবনা খুবই উঁচু পর্যায়ের।
বাংলাদেশের ক্রিকেটে তুমুল জনপ্রিয় এ খেলোয়াড় ফরম কেনার আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন গণভবনে সাক্ষাৎ করেন। তার দোয়া নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ফরম কেনেন তিনি। মাশরাফি আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছার আগেই তার জন্য ফরম প্রস্তুত করে রাখা হয়। স্বেচ্ছাসেবকরা ফরমটি নিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেন। কাদের অন্য নেতাদের উপস্থিতিতে ফরমটি মাশরাফির হাতে তুলে দেন।

আরও পড়ুন: নড়াইল-২ আসন থেকে আ. লীগের মনোনয়ন ফরম নিলেন মাশরাফি

/এমএইচবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী