ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী চিত্রনায়ক ফারুক

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৯ আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:১৬

আকবর হোসেন পাঠান ফারুক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট) আসনে আওয়ামী লীগ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে। শুক্রবার (৭ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে ফারুককে চূড়ান্ত প্রার্থী হিসেবে চিঠি দেওয়া হয়েছে।  

প্রাথমিক পর্যায়ে এই আসনে আওয়ামী লীগ থেকে দুইজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক ছাড়াও মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খান। তবে শেষ পর্যন্ত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে চিত্রনায়ক ফারুককে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।  

প্রসঙ্গত, এ আসন থেকে ২০০৮ সালে নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ২০১৪ সালে বিএনএফের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন আবুল কালাম আজাদ।

 

 

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের ৭ নেতার বিরুদ্ধে চার্জ দাখিল
‘জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, বিএনপি-আ.লীগ মন্ত্রিত্বের অফার দিয়েছিল’
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সর্বশেষ খবর
‘হুবহু কাশ্মীরের মতো’: বিষাক্ত মার্বেল বর্জ্যের স্তূপ যেভাবে হলো জনপ্রিয় পর্যটন কেন্দ্র!
‘হুবহু কাশ্মীরের মতো’: বিষাক্ত মার্বেল বর্জ্যের স্তূপ যেভাবে হলো জনপ্রিয় পর্যটন কেন্দ্র!
হত্যাচেষ্টা মামলায় আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল ফের গ্রেফতার
হত্যাচেষ্টা মামলায় আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল ফের গ্রেফতার
আলো-আঁধার ঘরে হিরণ্ময় লেখক
আলো-আঁধার ঘরে হিরণ্ময় লেখক
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি