জিএম কাদেরকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করলেন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৯, ২৩:১৪ আপডেট : ০৫ মে ২০১৯, ০১:৪৬

এরশাদ ও জিএম কাদের

নিজের ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন জাতীয় পার্টি (জাপা)-এর চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিলেন তিনি।  

রবিবার (৪ মে) রাত ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম। এসময় বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে সংবাদ সম্মেলন চলছিল। 

ফখরুল ইমাম বলেন, ‘আমি মাত্রই শুনলাম জিএম কাদেরকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন এরশাদ। তার অসুস্থতার কারণেই তিনি তা করেছেন বলে শুনেছি।’

দলটির প্রেসিডিয়ামের একজন সদস্য জানান, এরশাদ হাতে স্বাক্ষর করতে পারছেন না অসুস্থতার কারণে। এজন্যই সংবাদ সম্মেলন ডেকে এই কথা সাংবাদিকদের জানিয়েছেন তিনি। 

রাত ১১টায় প্রেডিডেন্ট পার্কের সংবাদ সম্মেলনে এরশাদ

জরুরি ভিত্তিতে এই সংবাদ সম্মেলন ডাকা হয় বলে রাত ১১টার আগে বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন। তিনি বলেছিলেন, ‘এই মুহূর্তে খুব জরুরিভাবে পার্টির অভ্যন্তরীণ কিছু বিষয়ে কথা বলতে চান তিনি (এরশাদ)।’

উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো ছোটভাইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিলেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা জাপা চেয়ারম্যান এরশাদ।

এর আগে, ২০১৬ সালের ১৭ জানুয়ারি রংপুরে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। পরে রওশনপন্থীরা বাধা হলে রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যান করেন তিনি। কিন্তু গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদে বিরোধী দলের উপনেতা হিসেবে কাদেরকে বেছে নেন। এই বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুর যাওয়ার আগে ছোট ভাই জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন এরশাদ। কিন্তু গত ২২ মার্চ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জিএম কাদেরকে সরিয়ে দেন। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী ওই সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন:
আমি অসুস্থ, তাই জিএম কাদেরকে দায়িত্ব দিলাম: এরশাদ

এরশাদ স্বেচ্ছায় আমাকে দায়িত্ব দিয়েছেন: জিএম কাদের 

/এএইচআর/এসটিএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর