এরশাদ ক্রমশ সুস্থ হয়ে উঠছেন: রওশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৯, ২০:৫৫আপডেট : ২৮ জুন ২০১৯, ২১:৩০

হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে হাসপাতালে রওশন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে বলে জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা ও এরশাদের স্ত্রী রওশন এরশাদ। তিনি বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতির এ ধারাবাহিকতা বজায় থাকলে এরশাদ দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এরশাদকে দেখে এসে তিনি এ কথা বলেন। তিনি এরশাদের চিকিৎসকদের সঙ্গেও আলাপ করেন। এ সময় উপস্থিত ছিলেন এরশাদের সন্তান রাহ্গীর আল মাহে এরশাদ।
এর আগে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই জি এম কাদের বলেন, ‘এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নয়। গতকালের চেয়ে আজকে তার অবস্থা ভালো। সার্বিকভাবে তিনি যে অবস্থায় এসেছিলেন, ডাক্তারদের মতে তার অবস্থা ৪০ ভাগ উন্নতির দিকে। তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন।’
জিএম কাদের বলেন, ‘এখনও এরশাদের অসুস্থতা আছে। চিকিৎসা চলছে। ডাক্তাররা আশাবাদী তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তিনি আজকে আমাদের এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন।’
দিন দিন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে উল্লেখ করে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ডাক্তারা বলছেন যে চিকিৎসা চলছে তাতে সামনের দিকে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে। আমরা আশাবাদী, যেহেতু তার অবস্থা উন্নতির দিকে যাচ্ছে তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে সময় লাগবে। অনেক জটিলতা আছে। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি তার সুস্থতার জন্য।’

/এএইচআর/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের