করোনা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি এলডিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ১৯:৩৬আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৯:৩৮

এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম মহামারি করোনাভাইরাস মোকাবিলায় দেশের সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। বৃহস্পতিবার (০২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা।

বিৃবতিতে বলা হয়, ‘সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছেন এবং ঘোষণা করছেন তাতে দেশবাসী আশ্বস্ত হতে পারছে না। কারণ, সরকারের কথা আর কাজে কোনও ধরনের সমন্বয় দেখা যাচ্ছে না। বরং শুরু থেকেই সরকার এ বিষয়ে চরম অবহেলার পরিচয় দিয়েছে বলেই করোনা সংক্রমণ রোধে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত আইইডিসিআর ছাড়া কোনও হাসপাতালকেই করোনা পরীক্ষার জন্য প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি। এতে জনমনে আতঙ্ক আরও বেড়ে চলেছে।’

এতে বলা হয়, মহামারি মোকাবিলায় দরকার সর্বদলীয় সবার উদ্যোগ। কিন্তু সরকারের পক্ষ থেকে সমাজের সবাইকে এক করে যৌথ উদ্যোগ নেওয়ার কোনও আলামতই দেখা যাচ্ছে না, শুধু কথার ফুলঝুরি ছাড়া। সরকারের পক্ষ থেকে মুখে ঐক্যের কথা বলা হলেও, তাদের আচরণ প্রমাণ করছে তারা একলা চলো নীতিতেই বিশ্বাসী।

এলডিপিনেতারা বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কালক্ষেপণ, অদূরদর্শী ও অপ্রয়োজনীয় মন্তব্য মানুষের মধ্যে আরও বেশি আস্থাহীনতা তৈরি করছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য দলীয় নয়, সর্বদলীয়ভাবে সবার অংশগ্রহণের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। করোনা মোকাবিলায় সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠনকে সম্পৃক্ত করতে হবে।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খামেনির আদর্শ ছড়িয়ে দিচ্ছে ঐক্য ও প্রতিরোধের বার্তা: পেজেশকিয়ান
খামেনির আদর্শ ছড়িয়ে দিচ্ছে ঐক্য ও প্রতিরোধের বার্তা: পেজেশকিয়ান
ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় ‘বাংলা কিউআর’
ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় ‘বাংলা কিউআর’
এমবাপ্পেকে থামাবে কে?
এমবাপ্পেকে থামাবে কে?
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর থ্রিডি ছবি ব্যবহার নিষিদ্ধ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর থ্রিডি ছবি ব্যবহার নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া