করোনার উপসর্গ নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২০, ২১:০৪আপডেট : ০১ জুন ২০২০, ২১:৩৯

মোহাম্মদ নাসিম করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সূত্র জানায়, তার পরিবারের একজন সদস্য করোনায় আক্রান্ত হন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিন দিন আগে তার পরিবারের সব সদস্যের করোনা পরীক্ষা হয়েছিল। তাতে সবাই নেগেটিভ আসে। কিন্তু শারীরিকভাবে মোহাম্মদ নাসিম খারাপ বোধ করায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার এক্সরে হলে সেখানে নিউমোনিয়ার সংক্রমণ পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের পরামর্শে সেখানে তার চিকিৎসা চলছে। তবে গতকাল তার আবার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল এখনও পাওয়া যায়নি বলে জানায় হাসপাতাল সূত্র।

হাসপাতালের ওই সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, মোহাম্মদ নাসিম হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বিস্তারিত জানাতে রাজি হয়নি ওই সূত্রটি।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী