বিএনপির সঙ্গেই থাকতে চায় নেজামে ইসলাম পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৬, ১৭:০০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৭:১৯

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ইসলামী ঐক্য জোট বিএনপির সঙ্গ ত্যাগ করলেও এ জোটের অন্যতম শরিক দল নেজামে ইসলাম পার্টি থেকে যাচ্ছে ২০ দলীয় জোটেই। দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থেকে বের হওয়ার বিষয়টি ইমলামী ঐক্য জোটের সঙ্গে যায় না।’  বৃহস্পতিবার বিকেলে বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার বিকেল চারটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন ইসলামী ঐক্যজোটের নেতারা।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সকালেই আনু্ষ্ঠানিকভাবে ইসলামী ঐক্য জোট বেএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা দেয়।  ইসলামী ঐক্য জোটে চারটি ধর্মভিত্তিক দল রয়েছে। দলগুলো হলো—(১) খেলাফতে ইসলামী, (২) নেজামে ইসলাম পার্টি, (৩) ফরায়েজি আন্দোলন ও  (৪)  ওলামা কমিটি বাংলাদেশ।

/এসটিএস/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম