সিইসি খারাপ নির্বাচনের পক্ষে সাফাই গেয়েছেন: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১৯:৩৯আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৯:৫২

বিএনপি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খারাপ নির্বাচনের পক্ষে সাফাই গেয়েছেন বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনাকে সিইসি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন। এর মাধ্যমে তিনি খারাপ নির্বাচনের পক্ষে সাফাই গেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে  মো. শাহজাহানের নেতৃত্বে ৩ সদস্যের এটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মো. সুজা উদ্দিন ও সহ-প্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালেহ।
সাক্ষাৎ শেষে মো. শাহজাহান সাংবাদিকদের আরও বলেন, কমিশন সুষ্ঠু নির্বাচন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কোনও নির্বাচনে ইসি সফলতা দেখাতে পারেনি। দুই-চারজন পুলিশকে ডেকে ভর্ৎসনা করলে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়ে যায় না। কমিশনকে ব্যাপক অ্যাকশনে যেতে হবে। তিনি বলেন, ইউপি নির্বাচনে যে সব জায়গায় অনিয়ম হয়েছে, সেসব জায়াগায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপি নতুন করে চিন্তা করবে নির্বাচনে থাকবে কি থাকবে না।

কমিশন অনিয়মে ব্যবস্থা নিয়ে ব্যর্থ হয়েছে এমন মন্তব্য করে মো. শাহজাহান বলেন, প্রথম ধাপের নির্বাচনে ব্যবস্থা নিলে দ্বিতীয় ধাপে এমন হতো না। বিএনপি প্রথম এবং দ্বিতীয় ধাপের নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে। সিইসি তাদের পরের ধাপগুলোয় আরও ভালো নির্বাচনের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ইসি এবং সরকারকে গ্রহণযোগ্যতা অর্জনে একটা সুযোগ করে দিয়েছিল। কিন্তু ইসি সরকারের পরামর্শ মতো চলতে গিয়ে সে সুযোগ হারিয়েছে।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি