১৫ শতাংশ ভ্যাট যৌক্তিক নয়: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৭, ২২:৫১আপডেট : ১৫ জুন ২০১৭, ২২:৫১

সপ পণ্য ও সেবার ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত কোনোভাবেই যৌক্তিক নয়, বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইপীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার (১৫ জুন) পুরনো পল্টনে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

ইফতার মাহফিলে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, ‘ভ্যাটের হার সবার জন্য ঢালাও ভাবে ১৫ শতাংশ নির্ধারণ করে সাধারণ মানুষের জীবনযাত্রা কষ্টের মুখে ফেলে দেওয়া হয়েছে। সঞ্চয়ের ওপর যেভাবে আবগারি শুল্ক কর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে তা কালো টাকা সৃষ্টির ব্যবস্থাকে আরও উৎসাহিত করবে।’

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি জি এম রুহুল আমিনের সভাপতিত্বে ইফতার মাহ্ফিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক এ. টি. এম হেমায়েত উদ্দিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল লতিফ মাসুম প্রমুখ।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের