মির্জা ফখরুলের ওপর হামলায় গণসংহতির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৭, ২২:৫৮আপডেট : ১৮ জুন ২০১৭, ২২:৫৮

গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন। রবিবার সন্ধ্যায় দলটির এক জরুরি সভায় এ নিন্দা জানানো হয়। এছাড়া, রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আকাশপথে ত্রাণ পাঠানোর দাবিও জানিয়েছে দলটি।
সভায় দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘এই হামলা নির্লজ্জ, বেপরোয়া এবং সরকার যে গণতান্ত্রিক সংস্কৃতির লেশমাত্র অবশিষ্ট না রাখতে বদ্ধ পরিকর, তারই ইঙ্গিতবাহী। একদিকে সরকার নির্লজ্জভাবে পাহাড়ের বিপন্ন মানুষগুলোর দুর্দশাকে আড়াল করতে চাইছে, আরেকদিকে তাদের পাশে দাঁড়াবার উদ্যোগের ওপরও হামলা পরিচালনা করছে।’
জোনায়েদ সাকি জানান, চট্টগ্রাম জেলা গণসংহতির সমন্বয়ক হাসান মারুফ রুমির নেতৃত্বে গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশনের একটি দল রাঙামাটির পাহাড়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াবার জন্য ১৫ জুন দল সেখানে যায়। প্রতিনিধি দল সেখানে খাদ্য সংকটের ভয়াবহ চিত্র দেখতে পেয়েছে।
তিনি জানান, ইতোমধ্যেই সেখানে চাল, আলু, আটা, তেলসহ সব পণ্যের দাম আকাশচুম্বী, টাকা দিয়েও পণ্য মিলছে না। সরকারি ত্রাণের অভাবে সেখানকার মানুষের দুর্দশাগ্রস্ত অনাহারী জীবন তারা দেখতে পেয়েছেন। গণসংহতি আন্দোলন আগামীকাল থেকে রাঙামাটিতে ত্রাণ তৎপরতা পরিচালনা করবে, বলেও জানান তিনি।
গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন ফিরোজ আহমেদ, আবুল হাসান রুবেল, তাসলিমা আখতার, বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন, জুলহাসনাইন বাবু, আরিফুল ইসলাম প্রমুখ।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের