কিশোর আলো’র ডিক্লারেশন বাতিলের দাবি হেফাজতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৭, ২২:৪৪আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২২:৪৪

হেফাজতে ইসলাম দৈনিক প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’র ডিক্লারেশন বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। বুধবার এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ দাবি জানান।
বিবৃতিতে মাওলানা আজিজুল হক বলেন, “কিশোর আলোর জুলাই সংখ্যার ৯৬ পৃষ্ঠায় কার্টুনের মাধ্যমে ‘সবচেয়ে সেরা জীব গরু যে খেতে চায়, সে সবচেয়ে নিম্ন প্রজাতির প্রাণী’ বলে মুসলিম উম্মাহকে কটাক্ষ করা হয়েছে। এর মাধ্যমে চরম ধৃষ্টতা দেখিয়েছে এবং মুসলমানদের অন্তরে চরমভাবে আঘাত করেছে ম্যাগাজিনটি।”
কিছুদিন পর পর প্রথম আলো মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় উল্লেখ করে হেফাজত নেতা বলেন, ‘কিশোর আলো ম্যাগাজিনের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’ অন্যথায় প্রথম আলো ও কিশোর আলোর বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।
/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যক্তিগত গাড়ির ব্যবহার পরিহারের দাবি পরিবেশবাদীদের
ব্যক্তিগত গাড়ির ব্যবহার পরিহারের দাবি পরিবেশবাদীদের
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘এমন আচরণ শিশুরা করে’, ট্রাম্পকে নিয়ে কেন নতুন প্রশ্ন মনোরোগ বিশেষজ্ঞের?
‘এমন আচরণ শিশুরা করে’, ট্রাম্পকে নিয়ে কেন নতুন প্রশ্ন মনোরোগ বিশেষজ্ঞের?
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার