জনগণ সাম্প্রদায়িক রাজনীতিতে ফিরে যাবে না: মেনন

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ নভেম্বর ২০১৭, ২২:৫৪আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ২৩:২০

 

রাশেদ খান মেনন (ছবি: সংগৃহীত) দেশের মানুষ সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করে না বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘জনগণ দুর্নীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িক রাজনীতির ধারায় আর ফিরে যাবে না।’ শুক্রবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠে ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘আগে যেখানে হাজার কোটি টাকার বাজেট হতো, এখন সেখানে লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মাথা পিছু আয় বেড়েছে। শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’

‘সামজিক ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলো’—এ প্রতিপাদ্যে ওয়ার্কার্স পার্টির এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী হিমাংশু সাহার সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির নেতা জাকির হোসেন, মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মনিরউজ্জামান কনক, সেক্রেটারী নূরে আলম বিপ্লব বক্তব্য রাখেন। সূত্র: বাসস

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান