মার্কিন দূতাবাস অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৭, ২২:৩৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ২২:৩৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীকাল সোমবার (১১ ডিসেম্বর) মার্কিন দূতাবাস অভিমুখে গণমিছিল করবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।
বাইতুল মোকাররম উত্তর গেইট থেকে সকাল ১০টায় চরমোনাই পীরের নেতৃত্বে মার্কিন দূতাবাস অভিমুখে গণমিছিল শুরু করবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। গত শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছিল দলটি।
এদিকে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। গত শুক্রবার (৮ ডিসেম্বর) জুমার নামাজের পর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী।

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী