এরশাদ ও তারেকের মধ্যে ঐক্য হতে যাচ্ছে: ববি হাজ্জাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ১৬:৫৬ আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৮:৫৭

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে ঐক্য স্থাপন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। বুধবার দুপুরে বনানীর চেয়ারম্যান কার্যালয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ের এক জরুরি বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ববি হাজ্জাজ (ছবি: ঢাকা ট্রিবিউন) ববি হাজ্জাজ বলেন, ‘এখনও মধ্যপ্রাচ্যে বসে তাদের (বিএনপি-জাতীয় পার্টি) লোকজন গোপন সমঝোতার চেষ্টা চালাচ্ছে। ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার নীলনকশা হিসেবে তারেক রহমান গণতন্ত্রের চরিত্রে কালিমা লেপনকারী হুসেইন মুহম্মদ এরশাদকে আবারও রাষ্ট্রপতি করার টোপ দিয়ে যাচ্ছেন। অতীতে একইভাবে বিএনপি শাহ আজিজুর রহমানের মতো স্বাধীনতাবিরোধীকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। এই প্রক্রিয়া অব্যাহত থাকলে তারেক-এরশাদ ঐক্য এখন সময়ের ব্যাপার মাত্র।’

সভাশেষে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘সরকার উন্নয়নশীল দেশের তকমা উদযাপনে আত্মহারা হলেও মানুষের জীবনযাত্রায় স্বস্তি আসেনি। মানবাধিকারের উন্নয়ন, বিচার ব্যবস্থার উন্নয়ন, বাকস্বাধীনতার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়ন না হলে এগিয়ে যাওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘বিতর্কিত ৫ জানুয়ারির নির্বাচনের পর দুধ-ভাত বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশের মধ্য দিয়ে দুধ-কলা দিয়ে পোষা সাপটি কালসাপে পরিণত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গণবিরোধী কর্মকাণ্ডের সঙ্গী করতে এর আগেও এরশাদ সাহেবের সঙ্গে আঁতাত করেছিলেন।’

আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ক্ষমতার মসনদে কে বসবে সেটা জনগণের ভোটেই নির্ধারিত হবে। ববি হাজ্জাজ বলেন, ‘অতীতের মতো ভোট কারচুপি আর বিনাভোটের নির্বাচন এনডিএম হতে দিবে না। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ থেকে আগামী নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করার বার্তা দেওয়া হবে।’

সভাশেষে আগামী ২৪ মার্চ থেকে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের গণসংযোগ কর্মসূচি গ্রহণ এবং আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের প্রচারপত্র চূড়ান্ত করা হয়।

/এসটিএস/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাতাল পরিচালকের একা রোম্যান্টিক দৃশ্যের মহড়ার চাপ, অভিযোগ স্বরার
মাতাল পরিচালকের একা রোম্যান্টিক দৃশ্যের মহড়ার চাপ, অভিযোগ স্বরার
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন কার্গো 
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
মাদুরোকে আটকের আগে এআই চ্যাটবটের পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প: টাইম ম্যাগাজিন
মাদুরোকে আটকের আগে এআই চ্যাটবটের পরামর্শ নিয়েছিলেন ট্রাম্প: টাইম ম্যাগাজিন
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে