২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা ন্যাপ-এনডিপি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৮, ১৬:১৩আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৮:১৮

ন্যাপ-এনডিপি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (নিবন্ধিত) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি-এনডিপি। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকালে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। দল দুটির পক্ষে ‘জাতীয় ঐক্যফ্রন্ট ও বতর্মান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি।

তিনি বলেন, ‘আজকে এই মুহূর্ত থেকে ন্যাপ ও এনডিপি সাংবিধানিক এবং নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে ২০ দলীয় জোটের শরিক হিসেবে সকল সম্পর্ক ছিন্ন করছে।’

সংবাদ সম্মেলনে বক্তব্যে জেবেল রহমান আরও বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের ক্ষেত্রে বি. চৌধুরীর সঙ্গে ফ্রন্ট গঠনের নায়কদের আচরণ আমাদের হতাশ করেছে। ড. কামাল, আ. স. ম. রব বা বিএনপির নেতৃস্থানীয়দের কাছে জাতি এ ধরনের আচরণ প্রত্যাশা করে না।’

সংবাদ সম্মেলনে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়াসহ দল দুটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: 

যে কারণে বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়ছেন গাণি

/এসটিএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম