সরকারের লোকজনেরা মানুষ খেয়ে ফেলছে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৮, ১৪:০৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৪১

মাহমুদুর রহমান মান্না রাক্ষস যেমন মানুষ খায়, তেমনি সরকার ও সরকারের লোকজনেরা মানুষ খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে গুম হওয়া পরিবারদের সংগঠন ‘মায়ের ডাক’-এর আয়োজনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘কেঁদে কী হবে, এই কান্নায় কারও কোল ভিজবে না। যারা ক্ষমতায় আছেন, যারা কিছু করতে পারেন আপনাদের জন্য, যারা দায়িত্বে আছেন, তারা সবাই দায়িত্বজ্ঞানহীন। কোনও মানুষের জন্য তাদের কোনও দয়া নেই, দরদ নেই। ওরা রাক্ষসের ভূমিকায়। রাক্ষস যেমন মানুষ খায়, এই সরকার, এই সরকারের লোকজন তেমনি মানুষ খেয়ে ফেলছে। কোনও বিচার পাচ্ছে না।’

বর্তমান সরকারের কাছ থেকে এসব ঘটনার কোনও বিচার পাওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত এরা (সরকার) ক্ষমতায় আছে, ততদিন পর্যন্ত আপনারা কোনও বিচার পাবেন না। অতএব লড়াই একটাই, এদের কবল থেকে মুক্তি চাই। তাহলে পরে আমরা স্বজনদের ফিরে পাবো, এদের কাছ থেকে পাবেন না। সরকার কোনও কথা শুনবে না।’

মান্না বলেন, ‘আপনারা দেখছেন নির্বাচনের নামে সরকার কী কী করছে। যারা এই নির্বাচনে প্রার্থী হচ্ছে তাদের গ্রেফতার করছে, তারা গুম হয়ে যাচ্ছে, মামলা দেওয়া হচ্ছে একটার পর একটা। এমনকি এরকম পর্যন্ত হয়েছে, যেখানে ঘটনা ঘটেছে সেখানে তার কোনও অস্তিত্ব নেই, তবু মামলা হচ্ছে।’

সুমন ও হোম মিনিস্টার একই এলাকার মানুষ। পাঁচ বছর আগে সুমনের মা-বোনেরা যখন তার কাছে গিয়েছিল, তিনি বলেছিলেন এ বিষয়ে জবাব দিবেন। পাঁচ বছর পর্যন্ত কোনও জবাব তিনি দেননি। মনে করেছেন নির্বাচনের মধ্যে তিনি জবাব দিবেন। দেবেন না।
এই অবস্থার পরিবর্তনের জন্য নাগরিক ঐক্যের নেতা সবাইকে ভোটের লড়াইয়ে নামার আহ্বান জানান।

তিনি বলেন, ‘কাজ একটাই, এদের (সরকার) ক্ষমতা থেকে উৎখাত করতে হবে, ভোটের মাধ্যমে পরাজিত করতে হবে। আর সেটার জন্য আপনারা নিজ নিজ এলাকায় যান, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন যাকে পান, তাকেই বলেন সামনের নির্বাচনে এদের জবাব দিতে চাই। আপনি যদি গুমের বিচার চান, তাহলে ভোটের লড়াই করতে হবে। আপনার যদি ন্যায্য অধিকার চান, তার জন্য ভোটের লড়াই করতে হবে। সামনে ভোট, ভোটের লড়াই একমাত্র লড়াই। অন্য কোনও লড়াই নাই।’

/এইচএন/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান