সুবর্ণচরের ঘটনায় ড. কামালের উদ্বেগ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৯, ১৮:০৯আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৮:৫৬

 ড. কামাল হোসেন নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে ‘মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত লোমহর্ষক’ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন।
কামাল হোসেন বলেন, ‘এই ঘটনা জাতি হিসেবে আমাদেরকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করেছে। কোনও গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কল্পনাও করা কঠিন।’
বিবৃতিতে বলা হয়েছে,  সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে ৩০ ডিসেম্বর নির্বাচনে ওই নারী নিজের পছন্দের প্রতীকে ভোট দিতে চাইলে ক্ষমতাসীন আওয়ামী সন্ত্রাসীরা তাকে নৌকা প্রতীকে ভোট দিতে বলে। ওই নারী তাদের কথায় সায় না দিয়ে নিজের পছন্দের প্রতীকে ভোট দেন। এরপর সন্ত্রাসীরা পারুলকে দেখে নেওয়ার হুমকি দেয়।
ড. কামালের অভিযোগ, পুলিশ বাদীর কথিত মতে হুকুমের আসামিসহ অনেকের নাম বাদ দেওয়ায় আমি ক্ষোভ প্রকাশ করছি। অনতিবিলম্বে তাদের আইনের আওতায় আনার দাবি করছি। এই ঘটনা আমাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করেছে এবং এতে আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, উদ্বিগ্ন ও মর্মাহত।
কামাল হোসেন বলেন, ‘এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য দেশের মর্মাহত জনগণকেই উদ্যোগী হতে হবে। এই লজ্জা ওই নারীর নয় বরং এ লজ্জা সমগ্র জাতির। এ নির্যাতন আমাদের গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের।’

/এসটিএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের