দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৯, ১৯:০৯ আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৯:২১




ড. কামাল হোসেন (ফাইল ছবি) জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনকে ক্ষমতাসীনদের স্বার্থে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘বারবার ক্ষমতার পরিবর্তন হলেও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। বিচারহীনতা ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের কারণে সমাজে দুষ্টচক্র সক্রিয়।’ বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় দলের দফতর থেকে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে গণফোরাম নেতা লতিফুল বারী হামিমকে সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে টেলিফোনে হুমকি দেওয়া ও অর্থ দাবির ঘটনায় তীব্র নিন্দা জানান কামাল হোসেন। তিনি অভিযোগ করেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি বলেই দেশের বিভিন্ন স্থানে দিনে-দুপুরে মানুষকে হত্যা, কুপিয়ে হত্যা, বিচারকের খাস কামরায় হত্যা, টেলিফোনে চাঁদা দাবি ও হত্যার হুমকির মতো জঘন্য তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।’

ড. কামাল বলেন, ‘গণফোরাম দলের শুরু থেকে গণতন্ত্র, আইনের শাসন, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার মাধ্যমে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সন্ত্রাস, কালো টাকা ও অপশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে।’

অনতিবিলম্বে লতিফুল বারী হামিমকে হুমকি দাতাসহ সবাইকে গ্রেফতার ও দ্রুত বিচারের ব্যবস্থা এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কামাল হোসেন।

/এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস
দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস
বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে মরদেহ দেশে ফেরা অনিশ্চিত
বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু, টাকার অভাবে মরদেহ দেশে ফেরা অনিশ্চিত
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৩ অক্টোবর, ২০২৬)
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহিণীসহ ৩ জনের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!