৩০ ডিসেম্বর অতি কালো দিবস: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:০১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:১৯

মানববন্ধনে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন,  ‘২০১৮ সালের ৩০ ডিসেম্বর রাতেই ভোট হয়ে গিয়েছিল। তাই ওই দিন আমাদের প্রতিবাদ করার সময়। বাম দলগুলো ৩০ ডিসেম্বরকে কালো দিবস ঘোষণা করেছে। আমি বলি, এটা অতি কালো দিবস। বিজয়ের মাসে আমরা আনন্দ যেমন করবো, একইসঙ্গে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করবো।’

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দেশের শ্রমিক সংগঠনগুলোর কাছে আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘আপনারা পাটকল শ্রমিকদের পাশে দাঁড়ান। যাদের চাকরি চলে যায় তাদের পাশে দাঁড়ান। একটা ন্যায্য দাবি আদায়ের জন্য এই দেশের পাটকল শ্রমিকরা আন্দোলন করতে করতে একজন মারা গেছেন। অন্তত ৪০ জন হাসপাতালে ভর্তি আছেন। একসময় এদেশের পাটকে সোনালী আঁশ বলা হতো। বর্তমানে সেটি ধ্বংস হয়ে গেছে। পাটকল চালু আছে কিন্তু পাটকল শ্রমিকদের মজুরি এখনও নির্ধারণ করা হয়নি। এর জন্য তারা পায় গত ১০ বছর যাবৎ সংগ্রাম করছে। সরকার সেটা তো করেনি, আমরা গত কয়েক মাস ধরে দেখছি পাটকল শ্রমিকরা মাঝেমাঝেই আন্দোলন। কিন্তু সরকার আশ্বাস দিলো সেগুলো মনে রাখেন না।’ 

সরকারকে উদ্দেশে মান্না বলেন, ‘আপনারা যত মিথ্যাচার করবেন তখন ধরা খাবেন। আপনারা দেশের জনগণের জন্য কোনও ভালো কাজ করেননি। আপনাদের হাতে দেশের জনগণ ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। অতএব আপনারা চলে যান। আমরা এদেশেকে সোনার বাংলায় রাখতে চাই, শান্তির দেশ বানাতে চাই।’ 

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় নাই। তিন তিনবারের প্রধানমন্ত্রী। এত অসুস্থ একটা মানুষ জামিন পায় না এই দেশে। এটা কোনও দেশ হলো? এই দেশে মামলা নিয়ে এমপি হয়, শত শত কোটি টাকার ঋণখেলাপিরা মন্ত্রী হচ্ছেন। আর আড়াই কোটি টাকার মামলায় বিরোধী দলের নেতারা জেলে থাকছেন।’ 

 

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম