মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নষ্ট হয়ে গেছে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ২০:২১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২১:২০

‘বিজয় ২০১৯ এবং বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা কোনও যাচাই-বাছাই ছাড়া রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যখন মুক্তিযোদ্ধাদের রাজাকার বলে, তখন মনে হয় এই মন্ত্রণালয় ও সরকার নষ্ট হয়ে গেছে।’ বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘বিজয় ২০১৯ এবং বর্তমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘যারা ক্ষমতায় থেকে রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করে, তাদের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।’ তিনি বলেন, ‘এমনিতেই এই সরকার ক্ষমতায় থাকার অধিকার অর্জন করেনি। কারণ, জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেনি।’

রাজাকারের তালিকা জ্বালিয়ে দেওয়ারও আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক আরও বলেন, ‘অনেক দেশ যুদ্ধ করে স্বাধীন হলেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নামে তাদের কোনও মন্ত্রণালয় নেই।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘কোনও যাচাই-বাছাই নেই, কোনও আলাপ-আলোচনা ছাড়া বিজয় দিবসের আগের দিন রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম এনে এই সরকার পুরো মুক্তিযুদ্ধকে অপমান করেছে। এটি একটা অপরাধ। অবিলম্বে এই তালিকা বাতিল করা হোক।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।

/এইচএন/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী