বামজোটের ওপর হামলার ঘটনায় জাতীয় ঐক্যফ্রন্টের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৮আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১৯:০০

বামজোটের ওপর হামলার ঘটনায় জাতীয় ঐক্যফ্রন্টের নিন্দা বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের ওপর ‘পুলিশের লাটিচার্জের’ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের নেতারা বলেন, প্রধানমন্ত্রীর কার্যলয় অভিমুখে বামজোটের কালো পতাকা মিছিলে কর্মসূচিতে পুলিশি হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই নিন্দা জানান।

বিবৃতিতে জাতীয় ঐক্যফ্রন্টের ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর আহ্বায়ক রহমান মান্না, বিকল্প ধারার একাংশের সভাপতি অধ্যাপক নূরুল আমিন বেপারী ও নগর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা  ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, ২০১৯ সালের সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৩০ ডিসেম্বর ও ২৯ ডিসেম্বর পুলিশ ও প্রশাসনের সহায়তায় বর্তমান সরকার যে নজিরবিহীন ভোট ডাকাতি করে, তার বিরুদ্ধে সারা দেশের জনগণ আজ সোচ্চার।

প্রসঙ্গত, সোমবার দুপুরে রাজধানীর মৎস্যভবন এলাকায় ৩০ ডিসেম্বর কালো দিবস পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বামজোটের নেতারা। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে জোট নেতা সাইফুল হক, জোনায়েদ সাকিসহ অনেকে আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নেন।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে নেতারা বলেন, ‘আজ সরকারের মধ্যে একটা রাজনৈতিক ভীতি কাজ করছে, যের কারণে জনগণের কোনও সভা-সমাবেশ-মিছিল ও সব সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করছে।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সরকারের ‘অগণতান্ত্রিক আচরণে’র নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

 

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম