বিএনপি নির্বাচনকে দেখে চক্রান্ত হিসেবে: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৬

বক্তব্য রাখছেন হাসানুল হক ইনু জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি যতবার নির্বাচনে এসেছে, কখনোই নির্বাচনের উদ্দেশ্যে আসেনি‌। নির্বাচনকে নির্বাচন হিসেবে দেখেনি। তারা নির্বাচনকে দেখেছে চক্রান্ত হিসেবে। রাজনৈতিক নিম্নচাপ তৈরি করতেই তাদের নির্বাচনে আসা। এই নিম্নচাপ মানে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা।’

সোমবার (৩ ফেব্রুয়ারি ) জাতীয় প্রেস ক্লাবে সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভা ও চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ‘বিএনপি-জামায়াত কিন্তু মুজিববর্ষ সমর্থন করে না। বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকার করে না। স্বাধীনতার ঘোষণা মানে না। সংবিধানের ৪ বিধি মানে না। বিএনপি-জামাত রাজনীতির জন্য বিষাক্ত সাপ। তারা গর্তে লুকিয়েছে, পিছু হটেছে। কিন্তু চক্রান্ত ছাড়েনি।’

তিনি বলেন, যদি দেশের উন্নয়ন চান তাহলে অসাম্প্রদায়িক সমাজ নিশ্চিত করতে হবে। যদি উন্নয়ন করতে চান তাহলে তাহলে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ করতে হবে। নারীকে ঘরের মধ্যে আটকে রেখে উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নকে বেগবান করতে হলে, দেশকে একধাপ এগিয়ে নিতে চাইলে দুর্নীতির সিন্ডিকেটকে কঠোরভাবে দমন করতে হবে।

বঙ্গবন্ধু একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাসদের সহ-সভাপতি মীর হোসেন আক্তার, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদ প্রমুখ।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী