‘জনগণের দুর্দশায় সরকার নীরব দর্শকের ভূমিকায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২০, ০৪:০০ আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৪:০৩

আসম আব্দুর রব (ফাইল ছবি) করোনা ও বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে আঞ্চলিক রাজনীতির ঘূর্ণাবর্তে ও অভ্যন্তরীণ সংকটে দিশেহারা হয়ে সরকার নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রব বলেন, ‘প্রজাতন্ত্রের সব ক্ষমতা সরকারের হাতে চরমভাবে কেন্দ্রীভূত থাকায় দুর্নীতি নির্ভর ধ্বংসপ্রাপ্ত প্রশাসনের ওপর সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে। ফলে জনগণের চরম দুর্দিনেও সরকার অসহায় ও দিশেহারা।’

কেন্দ্রীভূত ক্ষমতার সমালোচনা করে রব বলেন, ‘কেন্দ্রীভূত ক্ষমতার কারণে রাষ্ট্রীয় রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি অদক্ষতা অব্যবস্থাপনা চরম আকার ধারণ করেছে। সরকারের সদিচ্ছা থাকলেও এখন আর কোনও মেগা প্রজেক্টের দুর্নীতি রোধ করা সম্ভব হচ্ছে না। বিদ্যুতের উন্নয়নের দেউলিয়া পরিকল্পনা হাজার হাজার কোটি টাকার অপচয় হচ্ছে। স্বাস্থ্য খাতের হাজার হাজার কোটি টাকার বরাদ্দ জনগণের কাজে আসছে না।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছে। তারা বলেছে, বাংলাদেশের অবস্থাও নাজুক। মানুষ কাজ হারাচ্ছে। ৬ কোটি ৫৩ লাখের বেশি গরীব মানুষের নগদ সহায়তা দরকার। যা দেশের মোট জনগোষ্ঠীর ৪০ শতাংশের কিছুটা বেশি।’

আ স ম আব্দুর রব সরকারের প্রতি অসহায় মানুষের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে না থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করার জন্য আহ্বান জানান।

/এএইচআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি
‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেফতার ম্যানেজার
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
শরীর থেকেই এবার যেভাবে স্বয়ংক্রিয়ভাবে ধ্বংস হবে চর্বির কোষ
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা