দেশে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভারত সরাসরি জড়িত: জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২০, ১৩:২৮আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৩:২৮

প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্য রাখছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে ভারত সরাসরি জড়িত।’ শনিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘সরকার যেহেতু নির্বাচিত নয়, এ জন্য দ্রব্যমূল্য নিয়ে পরোয়া করে না। তারা কথা বলে এক, আর কাজ করে আরেক। এই পুঁজিতন্ত্রের সঙ্গে যোগ হয়েছে ভারতীয় চক্রান্ত।’

তিনি আরও বলেন, ‘ভারতে গো-মন্ত্রণালয় সৃষ্টি হয়, আর আমাদের সরকার ঘাস চাষ শিখতে বিদেশে পাঠায়। কারণ ভারতকে প্রভু মনে করা হয়।’

জাফরুল্লাহ বলেন, ‘আমাদের একটাই কাজ, প্রতিনিয়ত পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখা।’

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম