আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২০, ১৯:৩৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৯:৪০

আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে: ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। বর্তমান আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শচ্যুত দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চলছে কিন্তু তার আদর্শ দলের নেতাকর্মীরা কেউ লালন করেন না। বিবেককে বিসর্জন দিয়ে সবাই ক্ষমতা আর ভোগের রাজনীতিতে ব্যস্ত।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে পুরানা পল্টনে দলীয় মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের ভোটাধিকারকে হত্যা করেছে। শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষ জানে, নির্বাচন ৩০ ডিসেম্বর হওয়ার কথা ছিল, সেটা ২৯ ডিসেম্বর রাতে হয়ে গেছে। ভোট ডাকাতির মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দলের যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি আব্দুল আহাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী